Cyclone Yaas Effect: উত্তর ২৪ পরগনা প্রশাসনের 'অক্সিজেন বাস', থাকবে সিলিন্ডার ও কনসেন্ট্রেটর

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হল অক্সিজেন বাস পরিষেবা। বারাসাত সদর হাসপাতাল, বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতাল, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল ও ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল, জেলার এই পাঁচটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকবে বাস। ওই বাসে থাকবে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর। প্রয়োজনের ভিত্তিতে মিলবে অক্সিজেন পরিষেবা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola