Padma Shri 2024: পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা কেন্দ্রের, জ্বলজ্বল করছে বাংলার নাম
ABP Ananda | 27 Jan 2024 02:04 AM (IST)

পদ্ম পুরস্কারের তালিকায় জ্বলজ্বল করছে বাংলার নাম। রতন কাহার থেকে 'গাছ দাদু', তালিকাটা নেহাতই ছোট নয়। কেউ সবুজের স্বপ্ন বোনেন, কারোর আবার হাতের বুননের খ্যাতি বিশ্বজোড়া। দেশ, তথা বাংলার নানা প্রান্তে নানা ক্ষেত্রে কৃতিত্ব রাখেন যারা, তাঁদের এবার স্বীকৃতি পাওয়ার পালা।