Panchayat Election: মতুয়া গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল নিয়ে মামলা শান্তনু ঠাকুরের
ABP Ananda | 19 Jun 2023 04:52 PM (IST)

মতুয়া গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল নিয়ে মামলা শান্তনু ঠাকুরের। তৃণমূলের (TMC) দলবল নিয়ে ভিড় মন্দিরে, ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগ। কোনও পদক্ষেপ করা হয়নি, উল্টে মন্দির কমিটি সহ ভক্তদের বিরুদ্ধে ৫টি এফআইআর, অভিযোগ মামলায়। বিহিত চেয়ে বিচারপতি মান্থার এজলাসে শান্তনু ঠাকুর। মিলল মামলা দায়েরের অনুমতি, কাল সম্ভবত হবে শুনানি।