Panchayat Election: মনোনয়ন ঘিরে ফের রণক্ষেত্র ভাঙড়, কী মন্তব্য কুণালের ?
ABP Ananda | 13 Jun 2023 07:55 PM (IST)

আইএসএফের (ISF) মনোনয়ন ঘিরে ফের রণক্ষেত্র ভাঙড়, গুলি-বোমা! মনোনয়ন দিতে এসে বিডিও অফিসের কাছেই গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী। নামেই পুলিশ, আইএসএফ নেতা-কর্মীদের ঘিরে তৃণমূলের তাণ্ডব দফায় দফায় গুলি, বোমা, পুলিশের এক এসআই-ও আহত পুলিশের সামনেই। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব, অভিযোগ নৌশাদের নামেই ১৪৪ ধারা! পুলিশের সামনেই ভাঙড়ে বোমা, গুলির তাণ্ডব! উত্তপ্ত ভাঙড়ে আরাবুলের ছেলের গাড়িতে মিলল বোমা। আরাবুলের ছেলে হাকিমুলের গাড়ির ড্যাশবোর্ডে বোমা, কোথা থেকে এল বোমা? উঠছে প্রশ্ন।