Panchayat Election: মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে ধুমধাম করে রাজভবনে পালন পশ্চিমবঙ্গ দিবস

ABP Ananda  |  20 Jun 2023 01:01 PM (IST)
ABP News

মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে। রাজভবনের বাইরে পিস মার্চ, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। রাজভবনের (Rajbhawan) ভিতরেও অনুষ্ঠান আয়োজন সিভি আনন্দ বোসের। পশ্চিমবঙ্গ দিবস পালন দিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র। 'একতরফা সিদ্ধান্ত, রাজ্য মন্ত্রিসভার কোনও সম্মতি নেই', রাজ্যপালকে ফোন করে ক্ষোভপ্রকাশ, চিঠি দিয়ে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কেন এ ধরনের অনুষ্ঠান, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিধানসভাতেও পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ রাজ্য বিজেপির। বিধানসভা থেকে মিছিল শুভেন্দু অধিকারীদের।মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে ধুমধাম করে রাজভবনে পালন করা হল পশ্চিমবঙ্গ দিবস। রাজভবনের বাইরে এনসিসি ক্যাডেটদের শান্তি মিছিল, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজভবনের ভিতরেও অনুষ্ঠানের আয়োজন করেন সি ভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গ দিবস পালন দিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র। বাক্ স্বাধীনতার মতো ভোট দেওয়ার অধিকারও সবার। হিংসা হলে তা প্রতিহত করতে হবে। এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে পাঠানো রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা দিয়ে তাঁর ভাষণ শুরু করেন রাজ্যপাল। বলেন, দুর্নীতি ও হিংসা ইস্যুতে রাজভবন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়ে গতকাল রাজ্যপালকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। একতরফা সিদ্ধান্ত, রাজ্য মন্ত্রিসভার কোনও সম্মতি নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কেন এ ধরনের অনুষ্ঠান, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি সংবিধান সম্মত নয় বলে তিনি মন্তব্য করেন।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Panchayat Election: মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে ধুমধাম করে রাজভবনে পালন পশ্চিমবঙ্গ দিবস

TRENDING VIDEOS

"তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে", বললেন স্বাস্থ্যমন্ত্রী5 Hour ago

ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন5 Hour ago

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP10 Hour ago

কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন