Panchayat Election: তৃণমূল নেতার কলার ধরে শাসালেন মহিলা তৃণমূল কর্মী ! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে দিক দিক থেকে আসছে অশান্তির খবর। এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর। এখানে বিবাদের ভিডিও রীতিমতো ভাইরাল। মাটিতে বসে পড়ছেন এক তৃণমূল নেতা। তিনি আবার দলীয় বিধায়কের স্বামী। আর তার সামনে বসে জামার কলার চেপে ধরেছেন তার দলেরই আরেক মহিলা কর্মী। চারিদিকে মানুষের ভিড়। কেউ সঙ্গে চিৎকার করছেন, কেউ আবার এই দৃশ্য বন্দি করে রাখছেন মোবাইল ক্যামেরায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola