Canning Murder: 'খুনের পরেই গা ঢাকা', ক্যানিংয়ে তৃণমূলের বুথ সভাপতিকে খুনের ঘটনায় গ্রেফতার ১

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning) তৃণমূলের (TMC) বুথ সভাপতিকে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধৃত রশিদ জমাদারের এফআইআরে নাম ছিল। তৃণমূল বুথ সভাপতি নানু ওরফে নান্টু গাজিকে খুনের পরেই গা ঢাকা দেয় ওই দুষকৃতী। গতকাল রাতে বাড়ি ফিরতেই তাকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। শ্বশুর জুলফিকর গাজিকে পিটিয়ে মারার ঘটনায় মূল সাক্ষী ছিলেন তৃণমূলের বুথ সভাপতি নানু ওরফে নান্টু গাজি। তার জেরেই  খুন কি না, খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola