Panchayet Election: রাজ্যে বেজে গেল পঞ্চায়েত ভোটের দামামা
ABP Ananda | 09 Jun 2023 11:22 AM (IST)

দীর্ঘ জল্পনার অবসান। রাজ্যে বেজে গেল পঞ্চায়েত ভোটের (Panchayet Election) দামামা। ৮ জুলাই অর্থাৎ শনিবার হবে পঞ্চায়েত ভোট। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। শুক্রবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন পর্ব। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা।