Paresh Adhikari : মেয়ে অঙ্কিতাকে নিয়ে ফের ইডি দফতরে এলেন পরেশ অধিকারী

মেয়ে অঙ্কিতাকে নিয়ে ইডি দফতরে এলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার প্রায় চার ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ওইদিনই তিনি কিছু নথি জমা দিয়েছিলেন বলে ইডি সূত্রে খবর। সেই নথি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ইডি ডেকে পাঠিয়েছিল। এই মামলাতেই  পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার শিক্ষিকার চাকরি গেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola