Paresh Pal: ভোট-পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় দ্বিতীয়বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ পাল। Bangla News
ভোট-পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় দ্বিতীয়বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ পাল। সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে আইনজীবীকে নিয়ে হাজিরা বেলেঘাটার তৃণমূল বিধায়কের। সিবিআই সূত্রে খবর, বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের সময় কোথায় ছিলেন, কোন সময় খবর পান, যাদের ছবি ভিডিও-তে আছে, তাদের চেনেন কি না, অভিজিতের পরিবারের তোলা উস্কানি দেওয়ার অভিযোগ নিয়ে তাঁর কী বক্তব্য, এসবই পরেশ পালের কাছে জানতে চাওয়া হবে।
Tags :
Bangla News Bangla News Live Paresh Pal Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ABP Ananda Bengali News