Park Circus Update: 'অধস্তন কর্মীদের সঙ্গে কথা বলা দরকার সিনিয়রদের'' প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Jun 2022 10:52 AM (IST)

ব্যস্ততা থাকলেও, থমথমে পার্ক সার্কাসের লোয়ার রেঞ্জ। গতকাল ভরদুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ঢিল ছোড়া দূরত্বে এই এলাকায় ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। পুলিশ কর্মীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ গিয়েছে নিরীহ মহিলার। আহত আরও ২ জন। সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন পুলিশ কর্মী চোডুপ লেপচাও। ঘটনার আকস্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। গতকালের ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য বলেন, " আমার যত দূর ধারণা মানসিক ভাবে সমস্যা ছিল ওই পুলিশ কর্মী। হয়ত স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। বেশ কিছু দিন ধরেই হয় ডিপ্রেশন শুরু হয়েছিল। সেই মুহূর্তে কোনটা ঠিক কোনটা ভুল বোঝার অবস্থায় ছিল না। যখন বুঝল কোনটা ভুল তখন সুইসাইড করল। সিনিয়র অফিসারদের অধস্তন কর্মীদের সঙ্গে কথা বলা দরকার। একটা ওরিয়েন্টেশন দরকার।'' 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Park Circus Update: 'অধস্তন কর্মীদের সঙ্গে কথা বলা দরকার সিনিয়রদের'' প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তার

TRENDING VIDEOS

চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ14 Hour ago

ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা16 Hour ago

SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের16 Hour ago

সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম17 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন