Parliament Security : সংসদে তাণ্ডবে বাংলা-যোগ ! এবিপি আনন্দে কী জানালেন নীলাক্ষ আইচ। ABP Ananda Live

সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডবেও বাংলা-যোগ! সংসদ ভবনে বিক্ষোভের ভিডিও করা ললিতের বড়বাজার-যোগ! সংসদে তাণ্ডবের ঘটনায় স্ক্যানারে সন্দেহভাজন ললিত ঝা
'বিক্ষোভের ঘটনা ভিডিও রেকর্ডিং করেছিলেন ললিত ঝা', নীলাক্ষ আইচ নামে রাজ্যের এক ছাত্রকে সংসদে তাণ্ডবের ভিডিও পাঠান ললিত। সেই নীলাক্ষ আইচের খোঁজ পেল এবিপি আনন্দ। এক স্বেচ্ছাসেবী সংস্থা চালান নীলাক্ষ, পুরুলিয়ায় আদিবাসীদের শিক্ষা নিয়ে কাজ করে তারা। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গেও তাঁদের সংস্থা যুক্ত থাকত বলে দাবি।

গত এপ্রিল মাসে ললিত ঝা-এর সঙ্গে যোগাযোগ হয় বলে নীলাক্ষর দাবি। তারপর থেকে নিয়মিত দুজনের মধ্যে যোগাযোগ ছিল, জানিয়েছেন নীলাক্ষ। সংসদে স্মোক ক্যান কাণ্ড নিয়ে তাণ্ডবের ঘটনার ভিডিও ললিতা ঝা তাঁকে পাঠিয়েছিল বলে দাবি নীলাক্ষর। ললিত জানিয়েছিলেন, তিনি কলকাতার বাসিন্দা, দাবি নীলাক্ষ আইচের। নীলাক্ষ আইচের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে দিল্লি পুলিশ, জানিয়েছেন নীলাক্ষ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola