এসএসসি নিয়োগ মামলায় পার্থ-অর্পিতার ফের জেল হেফাজত।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Aug 2022 07:29 PM (IST)

এসএসসি নিয়োগ মামলায় পার্থ-অর্পিতার ফের জেল হেফাজত। জামিনের আবেদন খারিজ, ফের ১৪দিনের জেল হেফাজতে পার্থ। কোর্টে এসে নয়, জেল থেকে ভার্চুয়ালিই শুনানি হবে পার্থ-অর্পিতার। জেলে খর্ব হয়নি কোনও মৌলিক অধিকার, জানিয়ে দিল আদালত। যে কোনও শর্তে জামিনের আবেদন পার্থর, খারিজ আদালতের। ‘আমার মক্কেলের শারীরিকভাবে হাজিরা দেওয়ার মৌলিক অধিকার রয়েছে’। ভার্চুয়াল হাজিরার বিরোধিতা পার্থ-অর্পিতার আইনজীবীর। ভার্চুয়ালিই শুনানি হবে পার্থ-অর্পিতার, আর্জি খারিজ করে জানাল আদালত