Partha Arpita Update: পার্থ- অর্পিতার পার্টনার্শিপ সংস্থার হদিশ, ঘনিষ্ঠতা ২০১২ সাল থেকেই?
৯ বছর আগে, সেই ২০১২ সাল থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। ২ জনের একটি পার্টনারশিপ সংস্থার তথ্য সামনে এনে এই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১২ সালের ১ নভেম্বর খোলা হয়েছিল অপা ইউটিলিটি সার্ভিসেস। সম অংশীদার ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। দু’জনেরই ৫০ শতাংশ করে শেয়ার ছিল। ইডি সূত্রে খবর, ওই সংস্থার ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি অর্পিতা জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। তারপর ইডি-র আধিকারিকরা সেই ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে শুরু করেছেন। পার্থ-অর্পিতার সংস্থা গত ৯ বছরে কী কী কাজ করেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ