TMC : 'SSC-তে দুর্নীতিচক্র তৈরি হয়েছে বাম আমলেই', চাঞ্চল্যকর দাবি পার্থ ভৌমিকের
ABP Ananda | 22 Mar 2023 01:25 PM (IST)

SSC-তে দুর্নীতিচক্র তৈরি হয়েছে বাম আমলেই। এখানে যারা চাকরি করছে সব বাম আমলে ঢুকেছে। ওরাই দুর্নীতি চক্র তৈরি করেছে। রাজ্যে নিয়োগ-দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। গতকাল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কেশবপুরে সেতু উদ্বোধনে গিয়ে চাকরি-দুর্নীতি বামেদের নিশানা করেন মন্ত্রী। তৃণমূলে সবাই সাধু নয় দাবি করেও, জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর পদত্যাগ নিয়ে প্রশ্ন তোলেন পার্থ ভৌমিক। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেচমন্ত্রীর জানতে চাওয়া উচিত, বাম আমলের ঘটনা নিয়ে একের পর এক কমিশন গড়েও কাউকে গ্রেফতার করা গেল না কেন। প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।