Partha Chatterjee : প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি

SSC-র পর এবার টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। মিলেছে SSC-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও। পার্থর বাড়ির সিজার লিস্টের ১৫ নম্বরে উল্লেখ ইডি-র। ২০১২ সালের টেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়। সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ, পার্থর বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড। ইডি-র দাবি, শুধু টেট বা SSC সংক্রান্ত নথি নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতার নামে থাকা ৭টি সম্পত্তির দলিল মিলেছে। সিজার লিস্টে তারও উল্লেখ রয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola