SSC Scam: নিয়োগ-দুর্নীতি মামলায় জেল হেফাজতেই পার্থ-অর্পিতা। Bangla News

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ  দিল নগর দায়রা আদালতের ইডির স্পেশাল কোর্ট। বুধবার, ইডির দায়ের করা মামলার শুনানি ছিল। প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। এদিন আদালতে জামিনের আবেদন করেননি, অর্পিতার আইনজীবী। তবে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, বেআইনিভাবে টাকা পাচারের যে মামলা রয়েছে, তা খারিজের আবেদন করেন আইনজীবী। আদালতে গৃহীত হয়েছে আবেদন। আগামী ৩১ জানুয়ারি মামলার শুনানি। উল্লেখ্য় ইডির পেশ করা দুটি চার্জশিটেই, পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে, বেআইনিভাবে টাকা পাচারের অভিযোগ তোলা হয়েছে। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola