Partha Chatterjee : নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে আজ ফের আদালতে পেশ | ABP Ananda LIVE
নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Chatterjee), শান্তিপ্রসাদ সিন্হা-সহ ১৩ জনকে আজ ফের আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। মিডলম্যান ও এজেন্টদেরও পেশ করা হবে আদালতে। এর আগের দিন আদালতে যাওয়ার পথে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিশানায় ছিলেন বিরোধী নেতারা। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়। আজ কি ফের মুখ খুলবেন পার্থ? সেটাই দেখার। সিবিআই সূত্রে খবর, এদিন পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ-সহ ১৩ জনেরই জামিনের বিরোধিতা করা হবে।