Partha Chatterjee: সিজিও কমপ্লেক্সে দু’ ঘণ্টার বেশি সময় ধরে জেরা করা হচ্ছে পার্থ-অর্পিতাকে
abp ananda | 28 Jul 2022 01:56 PM (IST)

সিজিও কমপ্লেক্সে দু’ ঘণ্টার বেশি সময় ধরে জেরা করা হচ্ছে পার্থ-অর্পিতাকে। টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। জেরায় বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের। দাবি ইডি সূত্রে। পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। যে ঘরে টাকা থাকত, পার্থ চট্টোপাধ্যায় এসে সেই ঘরে ঢুকলেও অর্পিতার সেখানে ঢোকার অনুমতি ছিল না। জেরায় এমনই জানিয়েছেন তিনি।