Partha Chatterjee: কম্বল পেতে মেঝেয় শুয়ে রাত কাটালেন পার্থ, খাবার খেলেন না অর্পিতা

প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ২ নম্বর সেল ব্লকে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। রাতে রুটি, ডাল-সবজি খেয়েছেন পার্থ। ওষুধও খেয়েছেন সময়মতো।প্রাক্তন মন্ত্রীকে দেওয়া হয়েছিল ২টো কম্বল। সেগুলো পেতে মেঝেয় শুয়েছেন। সকালে চা-বিস্কুট দেওয়া হয় পার্থকে। জেল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীকে প্রেসিডেন্সি জেলে যেখানে রাখা হয়েছে, সেই ব্লকে রয়েছেন প্রায় দেড়শোজন হাই প্রোফাইল বন্দি। গতকাল রাতে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। খবর সূত্রের। অন্যদিকে, আলিপুর জেলের ২ নম্বর ঘরে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। আদালতের নির্দেশে তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। তদারকি করছেন জেলের সুপার। ভালো আচরণ করার জন্য বন্দিদের যে ঘরে রাখা হয়, তারই একটি ঘর অর্পিতার জন্য বরাদ্দ হয়েছে। সূত্রের খবর, জেলে আসার পর কান্নাকাটি করেন অর্পিতা। রাতে খাবার দেওয়া হলেও খাননি।সকালে তাঁকেও চা-বিস্কুট দেওয়া হয়। খবর সূত্রের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola