Partha Chatterjee:'যে কোনও শর্তে আমাকে জামিন দিন, আমাকে শান্তিতে বাঁচতে দিন' কেঁদে ফেলে আর্জি পার্থর
শিক্ষক নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ, অর্পিতার আরও সম্পত্তির হদিশ! সূত্রের খবর, ইডি’র রিমান্ড পিটিশনে দাবি করা হয়েছে, অর্পিতার সংস্থা ও ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা জমা পড়েছিল। কলকাতায় পার্থ, অর্পিতার আট কোটি টাকার আরও দু’টি সম্পত্তির হদিশ মিলেছে বলেও এই পিটিশনে দাবি করা হয়েছে। এই সব টাকাই কি চাকরি বিক্রির? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ভার্চুয়াল শুনানিতে পার্থ ও অর্পিতা আদালতে কেঁদে ভাসান। পার্থ চট্টোপাধ্যায় বলেন, যে কোনও শর্তে আমাকে জামিন দিন। আমাকে শান্তিতে বাঁচতে দিন।
Tags :
Court ED ParthaChatterjee ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews ArpitaMukherjee