TMC: পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার, তাই কেটে বাদ দেওয়া হয়েছে, বিস্ফোরক তৃণমূল পুরপ্রধান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Aug 2022 02:34 PM (IST)

দলের প্রাক্তন মহাসচিবের উদ্দেশ্যে এবার বিস্ফোরক তৃণমূল পুরপ্রধান। পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার, তাই কেটে বাদ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছেন তাই দল থেকে বাদ দিয়ে দিয়েছে। মন্তব্য নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার।