Partha Chatterjee: 'স্কুল তৈরির টাকা কোথা থেকে এসেছিল', পার্থর জামাইকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ ইডির
ABP Ananda | 10 Nov 2022 07:47 AM (IST)

নিয়োগ-দুর্নীতির মামলায় ED’র স্ক্যানারে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত পিংলার স্কুল। বুধবার সেই স্কুলের চেয়ারম্যান, পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করল ইডি। স্কুল তৈরির টাকা কোথা থেকে এসেছিল, তা তাঁর কাছে জানতে চাওয়া হয় বলে ইডি সূত্রে দাবি।