Partha Chatterjee: স্কুলের জমি কেনা-কনস্ট্রাকশনের জন্য নগদ ১৫ কোটি টাকা দিয়েছিলেন পার্থ! দাবি ইডির
ABP Ananda | 15 Feb 2023 10:49 AM (IST)

চাকরি (Job) বিক্রির কালো টাকা বিনিয়োগ করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) পিংলায় (Pingla) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) স্ত্রীর নামাঙ্কিত স্কুলেও। ইডির চার্জশিটে দাবি, স্কুলের (School) জমি কেনা ও কনস্ট্রাকশনের জন্য নগদ ১৫ কোটি টাকা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। টাকা খরচ হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের (Kalyanmoy Bhattacharya) মাধ্যমে।