Partha Chatterjee: হেফাজত এড়াতেই অসুস্থতার নাটক! অভিযোগ ইডির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2022 07:50 AM (IST)

ইডির হেফাজত এড়াতেই অসুস্থতার নাটক! এসএসকেএমে ইডির সঙ্গে ডনের মতো আচরণ করছেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টে অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, জোকা ইএসআইয়ের ওপর চাপ সৃষ্টি করেছে ইডি।