Partha Chatterjee: দ্বিতীয় রাতে চুপচাপ পার্থ, কম্বল বিছিয়ে বিশ্রাম। Bangla News

abp ananda  |  07 Aug 2022 04:38 PM (IST)
ABP News

জেলে দ্বিতীয় রাত চুপচাপ কাটালেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিকেলে তাঁর সঙ্গে দেখা করতে আসেন মহিলা আইনজীবী। রাতে রুটি, ডাল, তরকারি খান পার্থ। জেলে এসে প্রথম রাতে তাঁর মুখে রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপ শোনা গেলেও, গতকাল চুপচাপই ছিলেন প্রাক্তন মন্ত্রী। জেল সূত্রে খবর, চিকিত্সকের পরামর্শ মেনে গতকাল খাটের ব্যবস্থা করা হয়। রাতে সেখানেই কম্বল বিছিয়ে বিশ্রাম নেন পার্থ। ডায়াবেটিক ডায়েট মেনে তাঁকে খাবার দেওয়া হচ্ছে। সেলে বসে বই পড়ছেন, কখনও পায়চারি করছেন। জেল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলেছে। বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন জেল হাসপাতালের চিকিত্সকরা। রাতে পার্থর সেলের বাইরে মোতায়েন ছিলেন একজন নিরাপত্তারক্ষী। অন্যদিকে অর্পিতাও খাওয়া দাওয়া করছেন। তবে চুপচাপ রয়েছেন। বিশেষ কথাবার্তা বলছেন না। সকালে মেডিক্যাল টেস্ট হয়। অর্পিতার সেলের বাইরে রিলে করে পাহারা দিচ্ছেন ২ জন নিরাপত্তারক্ষী।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Partha Chatterjee: দ্বিতীয় রাতে চুপচাপ পার্থ, কম্বল বিছিয়ে বিশ্রাম। Bangla News

TRENDING VIDEOS

চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ36 Minutes ago

ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা1 Hour ago

SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের2 Hour ago

সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন