Ananda Live : অর্পিতা প্রশ্নের উত্তর দিলেও, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ ; দাবি ED সূত্রে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jul 2022 11:28 PM (IST)

জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ। গ্রেফতারির পরেই পরিষদীয় মন্ত্রী হিসেবে গাড়ি ফেরত দিলেন পার্থ। বিধানসভার কেয়ারটেকারের হাতে গাড়ির চাবি ফেরত দিলেন চালক।
স্কুলে নিয়োগ দুর্নীতিতে রয়েছে অদৃশ্য হাত। টাকা পৌঁছেছে সেই হাতেও। চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ED সূত্রে। অর্পিতার নামে ৭টি সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। উল্লেখ রয়েছে ED-র সিজার লিস্টে। কিন্তু এসব বিষয়ে অর্পিতা প্রশ্নের উত্তর দিলেও, মন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন না বলে দাবি ED সূত্রে।
সঙ্গে অন্যান্য খবর...