Partha Chatterjee : ইডি-র চার্জশিট খারিজের আর্জি, নগর দায়রা আদালতে আজ পার্থর ২টি আবেদনের শুনানি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র মামলায় আজ নগর দায়রা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের দুটি আবেদনের শুনানি হবে। একদিকে যেমন ইডি-র বিশেষ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন  জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী, অন্যদিকে ইডি-র চার্জশিট খারিজের জন্যও আর্জি জানিয়েছেন তিনি। আবেদনে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ইডি-র তদন্তকারী অফিসারের চার্জশিট জমা দেওয়ার এক্তিয়ারই নেই। সেই কারণেই ইডি-র অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, ইডি-র তরফে পার্থর জামিনের বিরোধিতা করার পাশাপাশি, কেন পার্থর বিরুদ্ধে চার্জশিট, সে সম্পর্কে তথ্য ও প্রমাণ পেশ করা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola