Partha Chatterjee: 'একদিন সত্য সামনে আসবে', কোর্ট থেকে বেরোনোর সময় ফের বললেন পার্থ
ABP Ananda | 23 Dec 2022 07:49 AM (IST)

একদিন সত্য সামনে আসবে, কোর্ট থেকে বেরোনোর সময় ফের বললেন পার্থ। 'যারা আমার উপরে আস্থা রেখেছিলেন, তারা আস্থা রাখুন, একদিন সত্যের জয় হবেই। আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি', আলিপুর কোর্ট থেকে বেরোনোর সময় পার্থর সমর্থনে স্লোগান। ফের জামিনের আবেদন খারিজ, জেলেই বড়দিন কাটবে পার্থ-সহ ৭ জনের। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ৭ জনেরই ১৪ দিনের জেল হেফাজত। ৭ জনের জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত। ৫ জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ-সুবীরেশদের।