Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকাকালীনই তাঁর বারুইপুরের বেগমপুরের বাগানবাড়িতে চুরির অভিযোগ ঘিরে রহস্য। Bangla News

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকাকালীনই তাঁর বারুইপুরের বেগমপুরের বাগানবাড়িতে চুরির অভিযোগ ঘিরে রহস্য। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত ১টা নাগাদ চারজনের দুষ্কৃতীদল বাগানবাড়িতে হানা দেয়।তালা ভাঙার আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে তাঁদের হুমকি দিয়ে ঘরে চলে যেতে বলা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, কিছুক্ষণের মধ্যেই জিনিসপত্র গাড়িতে চাপিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। পার্থ চট্টোপাধ্যায় ইডি-র হেফাজতে থাকাকালীন বেগমপুরের ওই বাগানবাড়িতে দুষ্কৃতী হানার অভিযোগ ঘিরে উঠছে প্রশ্ন।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola