Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়েছে, জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি দিতে হবে। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারি তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 

আরও খবর...

সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে সিবিআই-এর মামলা বিচারাধীন হওয়ায়, এখনই মুক্তি পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

একই দিনে প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, CBI নব্বই দিনেও চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্য়দিকে, নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola