Paschim Bardhaman TMC: 'নেতারা কীভাবে নির্বাচিত হয়েছেন সবাই জানি', কাঁকসায় দলীয় নেতার মন্তব্যে অস্বস্তিতে শাসকদল | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Mar 2022 08:46 PM (IST)

‘যারা নেতা হয়েছেন, তারা কীভাবে নির্বাচিত হয়েছেন, সবাই জানি। কেউ বাইকে, কেউ হেঁটে ঘুরে বেড়াচ্ছে, শুধু কোথা থেকে টাকা আসে। ভোটের পরে চেয়ারে বসেই নিজেদের এক একটা দল বলে ভাবছেন’, কাঁকসায় দলীয় কর্মিসভায় বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার। বিস্ফোরক পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস। তৃণমূল নেতার মন্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ‘জেলাস্তরের বৈঠকেই বললে পারতেন', প্রতিক্রিয়া নেতৃত্বের। ‘দলীয় বৈঠকে সুখ-দুঃখের কথা বলেছি, কেন ভাইরাল?', ভাইরাল ভিডিও নিয়ে মন্তব্য জেলা পরিষদের সহ সভাধিপতির।