Datan : আমডাঙার পর দাঁতন, এবার গরুপাচার নিয়ে পুলিশকে নিশানা খোদ তৃণমূল বিধায়কের
আমডাঙার পর দাঁতন। এবার গরুপাচার নিয়ে পুলিশকে নিশানা খোদ তৃণমূল বিধায়কের। সম্প্রতি ওড়িশা সীমানায় দাঁতনের সোনাকনিয়ায় ৬০০ গরুবোঝাই ৮টি ট্রাক আটক হয়। পরে সেগুলিকে ওড়িশা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের অভিযোগ, গরুপাচারে যুক্ত বিজেপি নেতা শঙ্কর জানা। সব জেনেও ওই নেতাকে গ্রেফতার করছে না পুলিশ। অবিলম্বে গ্রেফতার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। অভিযুক্তের দলীয় যোগ অস্বীকার করে বিজেপির কটাক্ষ, গরুপাচারের টাকার বখরা না পেয়েই এ ধরনের মন্তব্য করছেন তৃণমূল বিধায়ক। বিধায়কের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও পুলিশ সুপারের দাবি, বাংলার সীমানায় ঢোকার আগেই গরুবোঝাই ট্রাক আটকানো হয়।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Tmcmla Datan