Vande Bharat Express: আজ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী পরিষেবা শুরু
ABP Ananda | 01 Jan 2023 10:37 AM (IST)

আজ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী পরিষেবা শুরু হল। হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিল এই সেমি-হাইস্পিড ট্রেন। সময় লাগবে মাত্র সাড়ে ৭ ঘণ্টা। মাঝে বোলপুর, মালদা ও বিহারের বরসোই স্টেশনে থামবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলবে সপ্তাহে ৬ দিন। টিকিটের চাহিদা তুঙ্গে। ভোরে বাড়ি থেকে বেরোলে বিকেলেই পৌঁছে যাওয়া যাবে শৈল শহর দার্জিলিঙে। বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে খুশি যাত্রীরা।