Passport News: আদালতে হলফনামা জমা দিয়ে সহজেই জাল নথি বানাতেন সমীর ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে | ABP Ananda LIVE
ABP Ananda | 10 Jan 2025 07:32 AM (IST)

ABP Ananda LIVE: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে পুলিশের হাতে বিস্ফোরক তথ্য। সূত্রের দাবি, জনপ্রতিনিধিদের কাছ থেকে শংসাপত্র জোগাড় করায় ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। তাই, মুহুরির পরিচয়ে আদালতে হলফনামা জমা দিয়ে সহজেই জাল নথি বানিয়ে ফেলতেন সমীর দাস।
ফের কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক, গর্জন শুনে আতঙ্কে বাসিন্দারা
ফের কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক। ফের মিলল বাঘের পায়ের ছাপ, গর্জন শুনে আতঙ্কে বাসিন্দারা। নদী বাঁধ সংলগ্ন এলাকায় মিলল বাঘের পায়ের ছাপ, বন দফতরকে খবর স্থানীয়দের। সপ্তাহের শুরুতে মৈপীঠের কিশোরিমোহনপুর ও উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। এবার ৫ থেকে ৬ কিলোমিটার দূরে নগেনাবাদ বোসের ঘেরি এলাকায় বাঘের আতঙ্ক।
নদী বাঁধ এলাকায় জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু বন দফতরের কর্মীদের।