Patna News: বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে পরপর গুলি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: পাটনায় ফের শ্যুটআউট! ব্যবসায়ীকে গুলি করে খুন । অভিজাত গান্ধী ময়দান এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন ব্যবসায়ী । অ্যাপার্টমেন্টের সামনে অপেক্ষা করছিল হেলমেট পরা আততায়ীরা । রাতে বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই পরপর গুলি । হাসপাতালে মৃত্যু ব্যবসায়ী গোপাল খেমকার ।সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিশ । ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ মিটার দূরে থানা । খবর দেওয়ার ২ ঘণ্টা পরে এসেছে পুলিশ, অভিযোগ ব্যবসায়ীর পরিবারের
আরও খবর...
মহেশতলায় মহিলার রহস্যমৃত্যু! বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।
মৃত শিল্পী বিবি পেশায় নার্স, খুনের অভিযোগ স্বামীর। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বামী বাইরে ছিলেন, রাত দু'টো নাগাদ খুঁজতে বের হন শিল্পী বিবি । অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যে বাড়ির সামনে থেকে উদ্ধার, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ পুলিশের।