Pension stopped: জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বন্ধ করে দেওয়া হল বার্ধক্যভাতা
ABP Ananda | 15 May 2023 08:36 AM (IST)

সরকারি নথিতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বন্ধ করে দেওয়া হল বার্ধক্যভাতা। এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতে। বৃদ্ধ দম্পতির দাবি, গত ২ বছর ধরে বার্ধক্যভাতা বন্ধ। জানা যায়, সরকারি নথিতে তাঁরা মৃত।অভিযোগের তির বিজেপির পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত অফিসের কর্মীদের দিকে। এই ঘটনায় তৃণমূলের (TMC) প্রধানকে দায়ী করেছেন বিজেপি (BJP) সদস্য। তালিকা উনিই তৈরি করেছেন, পাল্টা দাবি প্রধানের স্বামীর। নজরদারিতে গাফিলতির জেরে এই ঘটনা, দ্রুত বার্ধক্যভাতা চালু করার প্রক্রিয়া শুরুর আশ্বাস কুলপির বিডিও-র (BDO)।