✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

School: অস্ত্র হাতে ক্লাসরুমে ঢুকে হুমকি, ধৃত ব্যক্তি

ABP Ananda  |  27 Apr 2023 10:31 AM (IST)
ABP News

ভয়াবহ কাণ্ড মালদার স্কুলে (Malda School)। 'ছেলে নিখোঁজ' এমনই দাবিতে পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে ঢুকে ভয়াবহকাণ্ড ঘটালেন এক ব্যক্তি। অস্ত্র হাতে ভরা ক্লাসরুমে ঢুকে পড়লেন তিনি। স্বাভাবিকভাবেই ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত ছাত্র এবং অভিভাবকরা। ইতিমধ্যেই পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র (Fire Arms) সহ ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে।


মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে আচমকাই এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ ঢুকে পড়তে দেখা যায়। এদিকে ক্লাসরুমে তখন ভর্তি পড়ুয়ারা। খবর পৌঁছতেই দ্রুত ঘটনাস্থলে এসে পড়ে পুলিশ। ঝুঁকি না নিয়ে সতর্কতার সঙ্গে ওই ব্যক্তি গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্য়েই গ্রেফতারির সেই ভিডিও-তে দেখা গিয়েছে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভরা ক্লাসরুমে নিজের দাবি জানাচ্ছেন। আর ভয়ে কাঁপছে গোটা ক্লাস।


এহেন মুহূর্তে পুলিশ ওই স্থানে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে, তাঁর কাছে কী কী আছে, প্রশ্নের উত্তরে অভিযুক্ত জানান, শুধু আগ্নেয়াস্ত্রই নয়, টেবিলে রাখা আছে পেট্রোল বোমা, বলে তিনি টেবিলে রাখা সেই বোতলকেও হাত দেখান। এবং বোঝান দাবি না মানলে তিনি ঠিক কী পদক্ষেপ নিতে পারেন, ঠিক কতটা ক্ষতি হতে পারে ওই পড়ুয়াদের। যদিও কথার বলার মধ্যে দিয়ে ওই অভিযুক্তর মানসিক গড়ন বুঝে নেওয়ার মধ্য দিয়ে পুলিশ প্রস্তুত হয়, তাঁকে ধরবার জন্য। প্রশ্ন উত্তরের মাঝেই সুযোগ বুঝে ওই ব্যক্তির উপর ঝাপিয়ে পড়ে পাকড়াও করে পুলিশ। এবং শিক্ষার্থীদের নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • School: অস্ত্র হাতে ক্লাসরুমে ঢুকে হুমকি, ধৃত ব্যক্তি

TRENDING VIDEOS

আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?10 Hour ago

আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari10 Hour ago

আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ11 Hour ago

এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.