PM Modi : ভারতে প্রকৃতিপ্রেমী চেতনা বাড়ল, ৮ চিতাকে এনক্লোজারে ছেড়ে বললেন মোদি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭ দশক পর ভারতে ফিরল চিতা। বিশেষ কার্গোয় নামিবিয়া থেকে আনা হল মধ্যপ্রদেশে। কুনো-পালপুর জাতীয় উদ্যানের এনক্লোজারে ছাড়লেন মোদি। বললেন, ‘ভারতে আবার ফিরে এল চিতা। ঐতিহাসিক মুহূর্তে দেশবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। চিতা দেওয়ার জন্য নামিবিয়াকে ধন্যবাদ। ভারতে প্রকৃতিপ্রেমী চেতনা এর ফলে বাড়ল। শিকারের কারণে ১৯৫২-তে দেশ থেকে অবলুপ্ত হয় চিতা। স্বাধীনতার অমৃত মহোত্সবে চিতাকে পুনর্বাসন দিতে উত্সাহী দেশ’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola