PM Modi: পরপর ৩ বার কী করে একই সরকারে ভরসা ? মাস্টারস্ট্রোক নিয়ে মুখ খুললেন মোদি

ABP Ananda  |  03 Jul 2024 03:17 PM (IST)
ABP News

PM Modi On Govt: চলতি সপ্তাহে রাহুল গাঁধী তীব্র আক্রমণ করেছিলেন বিজেপি ও মোদি সরকারকে। গেরুয়া শিবির যে বারবার কথায় কথায় 'সংবিধান' আওড়ান, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এদিকে এরই মাঝে বাংলার গণপিটুনির ইস্যুতে তোলপাড়া রাজ্য রাজনীতি। যার আঁচ পৌঁছেছে সংসদ অবধি। দেশে সদ্য  তিনটি আইন কার্যকর হয়েছে। এই ইস্যুতেও কথা বলেন রাহুল। আজ নাম না করলেও পাল্টা আক্রমণ করলেন এবার প্রধানমন্ত্রী।   এদিন মোদি বলেন, '৬ দশক পর দেশবাসী পরপর ৩ বার একই সরকারে ভরসা রেখেছেন। কিছু মানুষ জেনেবুঝে দেশের মানুষের রায়কে ব্ল্যাকআউট করার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত তাদেরই পরাজয় হচ্ছে। কংগ্রেস বারবার বলছে, এক তৃতীয়াংশ সরকার। এক তৃতীয়াংশ হয়েছে, আরও দুই তৃতীয়াংশ বাকি আছে। এই নির্বাচনে বিরোধীদের অ্যাজেন্ডাকে পরাস্ত করেছে দেশবাসী। সংবিধানের প্রতিটি শব্দ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজ যাঁরা সংবিধান হাতে নিয়ে বিরোধিতা করছেন, তাঁরাই সংবিধান দিবস পালন করতে চাননি। বিকশিত ভারত গঠনের জন্যই দেশের মানুষ তৃতীয়বার আমাদের ক্ষমতায় এনেছে। কিছু মানুষ অটো পাইলট মোডে সরকার চালাতে পছন্দ করেন। কিন্তু আমরা পরিশ্রমে বিশ্বাস করি। তাই ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।'  ABP Ananda LIVE 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • PM Modi: পরপর ৩ বার কী করে একই সরকারে ভরসা ? মাস্টারস্ট্রোক নিয়ে মুখ খুললেন মোদি

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন