PM Modi in Kedar: কেদারনাথে নরেন্দ্র মোদি, দিলেন পুজো, একাধিক প্রকল্পের উদ্বোধন
ABP Ananda | 21 Oct 2022 10:13 AM (IST)

দেবভূমে প্রধানমন্ত্রী। কেদারনাথে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার জন্য তিনি আজ সকালে এসেছেন কেদারনাথে। মন্দিরে পুজোও দেন প্রধানমন্ত্রী। কেদারনাথ থেকে তিনি যাবেন বদ্রিনাথে। প্রধানমন্ত্রী হওয়ার পর এর আগে ৫ বার কেদারনাথে এসেছেন নরেন্দ্র মোদি। ২০১৭-য় ২ বার। ২০১৮-এ একবার, পরের বছর, ২০১৯-এ ফের কেদারনাথে যান মোদি। এরপর ২০২১-এর পর এবার ২০২২-এও মোদি কেদারনাথে এলেন। অর্থাত্, ২০১৭-থেকে প্রতি বছরই দেবভূমে এসেছেন প্রধানমন্ত্রী।