Narendra Modi: বারাসাতের সভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'মা সারদা, রানি রাসমণি, ভগিনী নিবেদিতা, সরলা দেবী, প্রীতিলতাদের এই মাটি'। 'কিন্তু এই ধরিত্রীতেই তৃণমূলের (TMC)রাজত্বে মহিলাদের উপর অত্যাচার করে ঘোর পাপ হয়েছে'। 'সন্দেশখালিতে(Sandeshkhali) যা হয়েছে, তাতে প্রত্যেকের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে'। 'কিন্তু তৃণমূল সরকারের তাতে কিছু যায়-আসে না'। 'তৃণমূল সরকার অভিযুক্তকে বাঁচাতে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিয়েছে'। 'কিন্তু হাইকোর্টের (High Court) পর সুপ্রিম কোর্টেও (Supreme Court) ধাক্কা খেয়েছে রাজ্য সরকার'। 'অত্যাচারী নেতাদের উপর তৃণমূলের ভরসা আছে, কিন্তু বাংলার মায়েদের উপর ভরসা নেই'। 'মহিলাদের এই আক্রোশ শুধু সন্দেশখালিতে নয়, সারা বাংলায় ঝড় উঠবে'। 'তৃণমূলকে পরাস্ত করতে বাংলার নারীশক্তি বেরিয়ে পড়েছে', আক্রমণ প্রধানমন্ত্রীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola