Narendra Modi: টাটা বিদায়ের ১৮ বছর পর আজ ১৮ই জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রী | ABP Ananda live

ABP Ananda LIVE : বিধানসভা ভোটের আগে ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী।আজ হুগলির সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদি। দুপুর ২.৪৫: সিঙ্গুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরে এসে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন মোদি। দুপুর ৩.৩০: প্রকল্পের সূচনা ও শিলান্যাসের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী। 

 

বেলডাঙায় অশান্তি, পরপর ২ দিন আক্রান্ত সংবাদমাধ্যম, গ্রেফতার মোট ৩০, জালে সাংবাদিক নিগ্রহের মূল অভিযুক্তও

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করল পুলিশ। সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ঘটনার সময়ের ছবি, ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। এর মধ্যে বেলডাঙায় সাংবাদিক সোমা মাইতিকে মারধরের ঘটনায় অভিযুক্ত চার জনও রয়েছে। অশান্তির ঘটনায় মূল অভিযুক্ত মতিউর রহমানকেও গ্রেফতার করা হয়েছে।             

পুলিশের তরফে গ্রেফতার হওয়া ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের কারও হাতে লাঠি, কারও হাতে বাঁশ। কেউ বা ফ্লেক্স, ব্যারিকেড, ঠিকাদার সংস্থার অফিস ভাঙচুর করে সেইসব জিনিস নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। গোটা ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হবে। গতকাল দেরিতে হলেও পুলিশের অ্যাকশন দেখা গিয়েছিল চোখে। বিভিন্ন জায়গায় চলে ধরপাকড়। সোশ্যাল মিডিয়ায় থা

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola