Narendra Modi: তৃণমূলের ২১ শে জুলাইয়ের ঠিক ২ দিন আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী | ABP Ananda LIVE

ABP Ananda  |  10 Jul 2025 07:42 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: তৃণমূলের ২১ শে জুলাইয়ের ঠিক ২ দিন আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বিহারে ভোট প্রচারে যাওয়ার আগে পশ্চিমবঙ্গ ছুঁয়ে যাবেন নরেন্দ্র মোদি। দুর্গাপুরে সভা করার কথা রয়েছে তাঁর। প্রথমে দমদমে সভা করার সম্ভাবনার কথা উঠে আসলেও, পরে তা বদলে হয় দুর্গাপুর। আর প্রধানমন্ত্রীর দফতর থেকে এই খবর আসার পরই, তাঁর সভার জন্য দুর্গাপুরে সভার মাঠ খুঁজতে শুরু করেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। রাজ্যে বিধানসভা ভোটের আগে শেষ ২১শে জুলাইয়ের ঠিক আগে রাজ্যে প্রধানমন্ত্রীর আসাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 


 


'গরম দেখাচ্ছ ?' বলেই ধর্মঘটি সিপিএম নেতাকে সপাটে চড় পুলিশ আধিকারিকের !


ধর্মঘট রুখতে কোথাও তৎপর পুলিশ, কোথাও আবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। ধর্মঘটিদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তুললেন পুলিশ কর্মীরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে, ধর্মঘটি সিপিএম নেতাকে চড় কষালেন থানার IC। অন্য়দিকে, ধর্মঘট সমর্থকদের চড় খেতে হল পুলিশকেও। কলেজ স্ট্রিটে, প্রিজন ভ্য়ানে তোলার সময়, জোড়াসাঁকো থানার OC-কে চড় মারেন SFI নেত্রী । মোদি সরকারের বিভিন্ন শ্রম নীতির বিরুদ্ধে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘট। ধর্মঘটের কড়া বিরোধিতা করে পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন। ধর্মঘটে অংশ নিল না আরএসএস-এর শ্রমিক সংগঠন। আর তৃণমূলের পাশাপাশি ধর্মঘট রুখতে বুধবার সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। যে পুলিশ তৃণমূল দাদাগিরি করলে চুপ করে বসে থাকে বলে অভিযোগ, অনুব্রত মণ্ডল আইসির- মা ও স্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেও, পর্যাপ্ত কড়া ব্য়বস্থা নেয় না বলে অভিযোগ, বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের দিন সেই পুলিশকেই দেখা গেল এই ভূমিকায়।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Narendra Modi: তৃণমূলের ২১ শে জুলাইয়ের ঠিক ২ দিন আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন