PM Modi Krishnanagar Rally:রাজভবন থেকে বেরিয়ে কৃষ্ণনগরের সভায় রওনা দেবেন প্রধানমন্ত্রী।ABP Ananda LIVE
ABP Ananda | 02 Mar 2024 09:56 AM (IST)

বেজে গিয়েছে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা, আরামবাগের পর আজ কৃ্ষ্ণনগরে সভা (PM Narendra Modi Krishnanagar Rally) প্রধানমন্ত্রীর। পাশাপাশি, বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। রাজভবন থেকে বেরিয়ে হেলিকপ্টারে চড়ে কৃষ্ণনগরে আসবেন নরেন্দ্র মোদি। সকাল ১০টা ২৫-এ সরকারি মঞ্চে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এরপর সোয়া ১১টা নাগাদ প্রধানমন্ত্রী পৌঁছবেন জনসভায়। সেখানে সভা সেরে পানাগড়ে এসে প্রধানমন্ত্রী রওনা দেবেন গয়ার উদ্দেশে