'পয়সার বিনিময়ে কাজ করেন, আমাদের কাছে প্রমাণ আছে', পুলিশের বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ তৃণমূল বিধায়কের!
abp ananda | 17 Sep 2022 09:52 PM (IST)

'পয়সার বিনিময়ে কাজ করেন, আমাদের কাছে প্রমাণ আছে', জানালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রতিবাদে থানা ঘেরাও করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিক্ষোভ। ওসির অপসারণ চেয়ে থানা ঘেরাও খোদ শাসকদলের বিধায়কের । দরজা ভেঙে থানার ভিতরে ঢোকার চেষ্টা তৃণমূল কর্মীদের। ‘জবরদখল মুক্ত করে উন্নয়নমূলক কাজে লাগানোর চেষ্টা হচ্ছিল’।