Kolkata: রাজ্যে জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস, পুলিশের জালে ৪ I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2022 10:22 AM (IST)

জালিয়াতি করে সিমকার্ড কিনে, তার সাহায্যে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে জামতাড়া গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে বারোশোর বেশি সিমকার্ড উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।