Covid Updates: টিকাকরণের সময় 'বিশৃঙ্খলা', ডোমকলে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

মুর্শিদাবাদের ডোমকল পুরসভার তৃণমূল কাউন্সিলরকে (TMC) গ্রেফতার করল পুলিশ। ডোমকলের মহকুমা শাসকের অভিযোগ গতকাল তাঁর অফিস চত্বরে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি করেন ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ চাকি। তাঁকে বাধা দিলে মহকুমা শাসককে উদ্দেশ্য করে অপমানসূচক মন্তব্য করা হয় বলেও অভিযোগ। এরপরে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন মহকুমা শাসক। 'অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের টিকাকরণ সংক্রান্ত দরখাস্ত বাতিলের জের, বাতিলের কারণ জানতে চাওয়ার উঠেছে অভিযোগ', দাবি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রদীপ চাকির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola