South 24 Parganas: ক্রেতা সেজে ফাঁদ পেতে, জয়নগরে অস্ত্র কারবারিকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ
ABP Ananda | 21 Sep 2023 07:17 AM (IST)

Arms Recovered: বাড়ির ভিতরেই বেআইনি অস্ত্র তৈরির কারখানা! কেউ যাতে টের না পায়, তার জন্য বস্তায় অস্ত্র বেঁধে মাটির দেওয়ালে ঝুলিয়ে রাখতেন গৃহকর্তা! কিন্তু কোনও চালাকিই কাজে এল না। শেষ পর্যন্ত ক্রেতা সেজে ফাঁদ পেতে, জয়নগরে অস্ত্র কারবারিকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর বেআইনি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।