Police Battalion: ব্যারাকপুর থেকে সুতিতে সরানো হল পুলিশ ব্যাটালিয়ন

ABP Ananda Live: ব্যারাকপুর থেকে সুতিতে সরানো হল পুলিশ ব্যাটালিয়ন। রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটেলিয়নকে স্থানান্তর। ব্যারাকপুর থেকে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানায় স্থানান্তর। গতকাল পুলিশ ব্যাটালিয়ন স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি। গতমাসে ওয়াকঅফ অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ, মালদা। 

 

 

 উত্তর চব্বিশ পরগনার বাগদার দম্পতিকে বাংলাদেশের নাগরিক সন্দেহে পুুশ ব্যাকের অভিযোগ

বাগদার দম্পতিকে বাংলাদেশে পুশ ব্যাকের পর রায়গঞ্জ সীমান্ত দিয়ে কামব্যাক। উত্তর চব্বিশ পরগনার বাগদার দম্পতিকে বাংলাদেশের নাগরিক সন্দেহে পুুশ ব্যাকের অভিযোগ ওঠে BSF-এর বিরুদ্ধে। ভারতীয় বলে নিশ্চিত হওয়ার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সীমান্ত দিয়ে গতকাল ফেরত পাঠানো হল বাগদার ওই দম্পতিকে। হরিহরপুর গ্রামের বাসিন্দা ফজের মণ্ডল ও তাঁর স্ত্রী তসলিমা কাজের সূত্রে মুম্বই থাকতেন। অভিযোগ, ১০ জুন বাংলাদেশের নাগরিক সন্দেহে তাঁদের গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, দম্পতিকে এ রাজ্যে এনে ১৪ জুন রীতিমতো ভয় দেখিয়ে, জোর করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কয়লাডাঙি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। সেখানে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের দ্বারস্থ হন দম্পতির আত্মীয়রা। এরপর গতকাল রাতে ওই দম্পতিকে ফের ভারতে ফেরানো হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola